সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

লন্ডনকে টপকে আন্তর্জাতিক শিপিং সূচকে দ্বিতীয় স্থানে শাংহাই

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ১৩, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ

Spread the love

আন্তর্জাতিক শিপিং বা সমুদ্র পরিবহন কেন্দ্রগুলোর তালিকায় লন্ডনকে পেছনে ফেলে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীনের শাংহাই। শুক্রবার প্রকাশিত ‘২০২৬ শিনহুয়া-বাল্টিক ইন্টারন্যাশনাল শিপিং সেন্টার ডেভেলপমেন্ট ইনডেক্স’-এ এই মাইলফলক অর্জন করেছে শহরটি। ২০১৪ সালে এই সূচকটি চালু হওয়ার পর থেকে এটিই সাংহাইয়ের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

বিশেষজ্ঞদের মতে, পণ্য পরিবহন,  শিপিং কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, আইনি পরিষেবা, শিপব্রোকার এবং প্রযুক্তি খাতের বৈচিত্র্যময় সমন্বিত ব্যবস্থার ফলে শাংহাইয়ের এই সাফল্য অর্জিত হয়েছে। এছাড়া ডিজিটাল উদ্ভাবন, পরিবেশবান্ধব বন্দর উন্নয়ন এবং আধুনিক সামুদ্রিক পরিষেবা শহরটির বৈশ্বিক সক্ষমতা আরও বাড়িয়েছে।

এই সূচকে বিশ্বের শীর্ষ ২০টি জাহাজ কেন্দ্রের মধ্যে সাতটিই এখন চীনের দখলে। টানা ১৬ বছর ধরে বিশ্বের বৃহত্তম কনটেইনার বন্দর হিসেবে পরিচিত শাংহাই গত বছর রেকর্ড পরিমাণ পণ্য খালাস করেছে। চীনের ২০২৬ থেকে ২০৩০ সালের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এর অধীনে এই বন্দর এখন তার পরিধি বাড়ানোর চেয়ে বেশি জোর দিচ্ছে।

সূত্র: সিএমজি

সর্বশেষ - খেলাধুলা