রবিবার , ১২ জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নতুন যুগের অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়’ গঠনের ঘোষণা চীন-নামিবিয়ার 

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ১২, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই ১১, সিএমজি বাংলা ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ‘নতুন যুগের অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন চীন-নামিবিয়া সম্প্রদায়’ গঠনের ঘোষণা দিয়েছে চীন ও নামিবিয়া। শুক্রবার রাজধানী বেইজিংয়ে এক বৈঠকে এ ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি নদাইতওয়া।

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু’দেশ সবসময় সমতা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে।’ তিনি উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়, উন্নয়ন কৌশলের সমন্বয় এবং আধুনিকায়নের পথে একে অপরের অংশীদার হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি সম্পর্ক আরও জোরদারের জন্য তিনটি প্রস্তাব দেন। এতে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি, অবকাঠামো, জ্বালানি, খনিজ, কৃষি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্নখাতে সহযোগিতা সম্প্রসারণ এবং বহুপাক্ষিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে যৌথভাবে কাজ করা। তিনি নামিবিয়াকে চীনের শূন্য শুল্ক সুবিধা ও দ্রুত রপ্তানি ব্যবস্থার সুযোগ কাজে লাগানোরও আহ্বান জানান।

আফ্রিকার খনিজ সম্পদকে উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট সি আরও বলেন, নামিবিয়ার সঙ্গে খনিজ খাতে সহযোগিতা আরও গভীর করতে চায় চীন।

এ সময় প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি নদাইতওয়া এক-চীন নীতির প্রতি নামিবিয়ার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বৈঠক শেষে দু’দেশের নেতারা অর্থনীতিসহ নানা ক্ষেত্রে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সাক্ষী হন। পাশাপাশি ‘নতুন যুগের অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন চীন-নামিবিয়া সম্প্রদায়’ গঠনের যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়। 

প্রতিবেদক- লুৎফর কবির

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

সর্বশেষ - খেলাধুলা