শনিবার , ২০ জুন ২০২৬ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

লিবিয়ায় রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান চীনের

প্রতিবেদক
..... আকাশ
জুন ২০, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: লিবিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপ স্থায়ী প্রতিনিধি সুন লেই।

সুন বলেন, লিবিয়ায় নির্বাচন আয়োজনের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একীভূত করাই দেশটির সংকট সমাধানের প্রধান কাজ। এ লক্ষ্যে জাতিসংঘের সহায়তা মিশনের চলমান প্রচেষ্টাকে স্বাগত জানায় চীন।

লিবিয়ায় অর্জিত জাতীয় যুদ্ধবিরতি অনেক ত্যাগের বিনিময়ে এসেছে উল্লেখ করে সুন বলেন, এ জন্য সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।

অবৈধ অভিবাসন ও মানবপাচার লিবিয়ার সামাজিক স্থিতিশীলতার জন্য দীর্ঘদিনের হুমকি উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় লিবিয়াকে সহায়তা করা প্রয়োজন।

লুৎফর/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া, চায়না ডেইলি।

সর্বশেষ - খেলাধুলা