শনিবার , ১১ জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সেনেগালের ডায়ামনিয়াডিও চিলড্রেনস হাসপাতালে চীনের চিকিৎসা সহায়তা

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ১১, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই ৯, সিএমজি বাংলা ডেস্ক: সেনেগালের রাজধানী ডাকারের অদূরে অবস্থিত ডায়ামনিয়াডিও চিলড্রেনস হাসপাতালে গুরুত্বপূর্ণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে দেশটিতে নিয়োজিত ২১তম চীনা মেডিকেল টিম। মঙ্গলবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানটিতে সেনেগালে নিযুক্ত চীনের দূতাবাসের প্রতিনিধি, সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ২১তম চীনা মেডিকেল টিমের সদস্য এবং হাসপাতালটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষও এই হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন। সেনেগালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং ডায়ামনিয়াডিও চিলড্রেনস হাসপাতালের পরিচালকের মধ্যে হস্তান্তর সনদ স্বাক্ষরের মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি চিকাং বলেন, ‘গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেনেগাল ও চীনের স্বাস্থ্য খাতের সহযোগিতা কেবল সহায়তার মধ্যে সীমাবদ্ধ নেই।  বরং এটি যৌথ উন্নয়ন, প্রযুক্তির আদান-প্রদান এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন উচ্চতায় পৌঁছেছে।‘ তিনি আরও বলেন, এখন সরকারি পর্যায়ে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন অলাভজনক সংস্থা ও রোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোও এতে সক্রিয় ভূমিকা রাখছে।

চীন সরকারের পক্ষ থেকে প্রায় ৬৬ হাজার ১৫০ মার্কিন ডলার মূল্যের প্রায় ৬০০ ধরনের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। মূলত চক্ষু বিভাগ, শিশু বিভাগ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের মতো গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল বিভাগগুলোর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সরঞ্জামগুলো এই অনুদানের অন্তর্ভুক্ত।

ডায়ামনিয়াডিও চিলড্রেনস হাসপাতালের পরিচালক খাদিজা ডিয়াগনে এই সহযোগিতাকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই সহায়তা কেবল হাসপাতালের আর্থিক চাপই কমাবে না, বরং চিকিৎসা সেবার মানকেও উন্নত করবে। পরিবারগুলোর জন্য এটি একটি বড় স্বস্তি, কারণ এর ফলে রোগীরা সুলভমূল্যে এবং সহজলভ্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচ্ছেন।‘

শুভ/সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভি

সর্বশেষ - খেলাধুলা