জুলাই ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি জরুরি উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে সি চিন পিং বলেন, প্রাণহানি যতটা সম্ভব কমিয়ে আনতে এবং ভূমিধসসহ সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সম্প্রতি কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, হুবেই ও কানসু প্রদেশসহ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড়ের কারণে জলাধারের বাঁধ ভেঙে যাওয়া, ভূমিধস এবং আকস্মিক বন্যার মতো একাধিক দুর্যোগের ঘটনা ঘটে। এতে উল্লেখযোগ্য প্রাণহানি এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন সি চিন পিং। তিনি নদী-হ্রদ, ঝুঁকিপূর্ণ জলাধার এবং ভূমিধসপ্রবণ এলাকায় ঝুঁকি চিহ্নিত করে দ্রুত তা দূর করার ওপর জোর দেন।
এছাড়া দুর্যোগ মোকাবিলায় পর্যবেক্ষণ ব্যবস্থা, আগাম সতর্কতা, জরুরি প্রস্তুতি এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানান।
এদিকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও স্থানীয় পর্যায়ে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ, ঝুঁকি শনাক্তকরণ, আগাম সতর্কতা জোরদার এবং সর্বাত্মক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
নাহার/সাকিব
তথ্য ও ছবি- সিএমজি বাংলা
বন্যা মোকাবিলা ও ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ প্রচেষ্টার নির্দেশ সি চিন পিংয়ের