শুক্রবার , ১৫ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চীনে অভ্যন্তরীণ রুটে বাড়ছে বিমান ভাড়া, ১৬ মে থেকে কার্যকর

প্রতিবেদক
..... আকাশ
মে ১৫, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

Spread the love

মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: অভ্যন্তরীণ আকাশপথে জ্বালানি সারচার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছে চীনের একাধিক বিমান সংস্থা। এয়ার চায়না ও চায়না সাউদার্ন এয়ারলাইনসসহ দেশটির শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলো আগামী ১৬ মে থেকে অভ্যন্তরীণ রুটে ‘ফুয়েল সারচার্জ’ বা জ্বালানি সারচার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
ঘোষণা অনুযায়ী, ৮০০ কিলোমিটার বা তার কম দূরত্বের রুটের জন্য প্রতি ফ্লাইট ট্রিপ জ্বালানি সারচার্জ ৯০ ইউয়ান নির্ধারণ করা হবে। আর ৮০০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটের ক্ষেত্রে প্রতি ট্রিপে ১৭০ ইউয়ান নির্ধারণ করা হয়েছে।

বিমান সংস্থাগুলো জানিয়েছে, যারা ১৫ মে বা তার আগে টিকিট কিনবেন, তাদের ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। এমনকি ১৫ মে-র আগে কেনা টিকিটে যদি ১৬ মে-র পর কোনো পরিবর্তন (ফ্লাইট রিশিডিউল) করা হয়, তবে তাকে পুরনো হারের সুবিধাই দেওয়া হবে; নতুন বাড়তি সারচার্জ দিতে হবে না।
মূলত বিশ্ববাজারে জেট ফুয়েলের ক্রমবর্ধমান দামের সাথে সামঞ্জস্য রাখতেই এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইনসসহ অন্যান্য ক্যারিয়ারগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুমে চীনের অভ্যন্তরে যাতায়াতের খরচ কিছুটা বেড়ে যাবে।

তথ্য- সিএমজি

সর্বশেষ - খেলাধুলা