রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

জ্বালানি তেল বিক্রির সব ধরনের বিধিনিষেধ তুলে নিলো সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

জ্বালানি তেল বিক্রিতে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 

আজ রোববার (১৫ মার্চ) থেকেই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিজ্ঞপ্তি বলা হয়, বর্তমানে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সৃষ্ট সমস্যার প্রেক্ষাপটে সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ইতোমধ্যে আমদানিকৃত কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকেই সকল বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সে অনুযায়ী মোটরসাইকেলে ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসে দিনে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকে দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছিল।

রাইডশেয়ারিং চালকদের জন্য মোটরসাইকেলকে তেল বিক্রির সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সঙ্গে ২৫ শতাংশ রেশনিং কমিয়ে ১৫ শতাংশ করা হয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ভোটাধিকার ফিরিয়ে না দিলে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা: পাল্টা আঘাতের আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুত ইসরায়েল

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

টুইটারে শেয়ারের তথ্য প্রকাশে দেরি, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

জবিতে দুই শতাধিক শিক্ষার্থীকে সাংবাদিকতার প্রশিক্ষণ

‘আমাকে মেরে ফেলার চেষ্টা না করলে শরিফুলকে ক্ষমা করে দিতাম’

আবরার হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবী শিশির মনির

দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন ড. ইউনূস

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের প্রতিবাদী সমাবেশ