Friday , 13 March 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালুর সময় জানাল সরকার

প্রতিবেদক
nrb
March 13, 2026 5:30 am

Spread the love

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত সহজ ও স্বস্তিদায়ক করতে বড় উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। 

যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে এবং বিকল্প পথ তৈরির লক্ষ্যে আগামী ১৭ মার্চ থেকে নতুন কয়েকটি নৌরুটে নিয়মিত লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, সড়কপথের ওপর চাপ কমাতে এবং নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার নুতন রুটগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন এই নৌযানগুলো নির্ধারিত রুটগুলোতে নিয়মিতভাবে যাতায়াত করবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এবার দুটি প্রধান পয়েন্ট থেকে নতুন নৌরুটগুলো কার্যকর হবে। কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল রুটে প্রথমবারের মতো নৌযান চলাচল শুরু করবে। এই রুটটি চালুর ফলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ডেমরা অঞ্চলের মানুষ সরাসরি চাঁদপুর ও বরিশালে যাতায়াতের সুযোগ পাবেন।

রাজধানীর মোহাম্মদপুর সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-ইলিশা-গলাচিপা নৌরুটেও নিয়মিত লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। এতে গাবতলী ও মোহাম্মদপুর এলাকার যাত্রীদের সদরঘাটের অসহনীয় যানজট এড়িয়ে সরাসরি পটুয়াখালীর গলাচিপা কিংবা ভোলার ইলিশা যাওয়ার পথ সুগম হবে। আগামী ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসগুলোর যাত্রা শুরু হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই রুটগুলোতে যাতে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় না করা হয়, সে জন্য কঠোর নজরদারি চালানো হবে। বিআইডব্লিউটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে প্রতিটি ঘাটে নিরাপত্তা চৌকি স্থাপন করা হবে। বিশেষ করে লঞ্চের ফিটনেস পরীক্ষা এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত সহজ ও স্বস্তিদায়ক করতে বড় উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে এবং বিকল্প পথ তৈরির লক্ষ্যে আগামী ১৭ মার্চ থেকে নতুন কয়েকটি নৌরুটে নিয়মিত লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, সড়কপথের ওপর চাপ কমাতে এবং নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার নুতন রুটগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন এই নৌযানগুলো নির্ধারিত রুটগুলোতে নিয়মিতভাবে যাতায়াত করবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এবার দুটি প্রধান পয়েন্ট থেকে নতুন নৌরুটগুলো কার্যকর হবে। কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল রুটে প্রথমবারের মতো নৌযান চলাচল শুরু করবে। এই রুটটি চালুর ফলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ডেমরা অঞ্চলের মানুষ সরাসরি চাঁদপুর ও বরিশালে যাতায়াতের সুযোগ পাবেন।

রাজধানীর মোহাম্মদপুর সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-ইলিশা-গলাচিপা নৌরুটেও নিয়মিত লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। এতে গাবতলী ও মোহাম্মদপুর এলাকার যাত্রীদের সদরঘাটের অসহনীয় যানজট এড়িয়ে সরাসরি পটুয়াখালীর গলাচিপা কিংবা ভোলার ইলিশা যাওয়ার পথ সুগম হবে। আগামী ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসগুলোর যাত্রা শুরু হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই রুটগুলোতে যাতে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় না করা হয়, সে জন্য কঠোর নজরদারি চালানো হবে। বিআইডব্লিউটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে প্রতিটি ঘাটে নিরাপত্তা চৌকি স্থাপন করা হবে। বিশেষ করে লঞ্চের ফিটনেস পরীক্ষা এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নতুন সরকারের শপথ মঙ্গলবার

ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক ৩

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা: পাল্টা আঘাতের আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুত ইসরায়েল

জাতিসংঘের সভাপতি পদে কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বিলবোর্ড ব্যানার অপসারণের নির্দেশ তারেক রহমানের

ভোটে যানবাহন রিকুইজিশন কীভাবে, ডিএমপিকে জানাল ইসি

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী আমীর খসরু

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ও সীমিত এমএফএস সেবা