Sunday , 1 March 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান

প্রতিবেদক
nrb
March 1, 2026 7:51 am

Spread the love

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে ইরানের। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিলেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

তাজ বলেন, আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাব। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

ফিফা বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং সবশেষ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ‍্যা। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান। আর দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন সেখানে থাকা বিদেশি খেলোয়াড়রা।

ইতিহাসের সবচেয়ে বড় দুঃসংবাদ পেয়েছে ইরান। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর আগে, বহুবার তার মৃত্যুর খবর ছড়ানো হলেও এবারের সংবাদ অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে। খামেনির মৃত্যুতে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ইরানে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মোস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না.

ইরানের নতুন নেতা সরানো উচিত, আমার কাছে ‘ভালো প্রার্থী’ আছে : ট্রাম্প

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নতুন সরকারের

অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ

অর্ধলক্ষাধিক শিক্ষক পদ শূন্য: সংকটে পাঠদান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা

ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর, আলোচনায় বসার আহ্বান ট্রাম্পের

৩০ বছর পর যে আসনে জয় পেল বিএনপি

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম