Wednesday , 18 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রতিবেদক
nrb
February 18, 2026 8:40 am

Spread the love

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ট্রাকের চাপ বেড়ে যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কাচপুর সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি।

কাচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, নির্বাচনের ছুটি শেষ হওয়ার পর শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় ট্রাক চলাচল হঠাৎ বেড়ে গেছে। এছাড়া মদনপুরের এশিয়ান হাইওয়ের কিছু অংশ ভাঙা থাকায় ট্রাকগুলো ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এর ফলে মহাসড়কে যানজট তৈরি হয়েছে।

সকালে অফিসগামী যানবাহনের চাপ ও ভারী যানবাহনের ধীরগতির কারণে কাচপুর ব্রিজ ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রী ও চালকদের অভিযোগ, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে দ্বিগুণ সময় লেগেছে। অনেক বাস ও পণ্যবাহী গাড়ি বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করলেও তেমন স্বস্তি মেলেনি।

সর্বশেষ - বাংলাদেশ