শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত.

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ

Spread the love

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া–দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব নিহত হন।

গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্জয় মাঝিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম বলেন,
অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

শুধু শীতের সময় একটা প্রেমিক চান স্বস্তিকা

ভারত ছাড়ছেন শেখ হাসিনা 

সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রোটিয়াদের দাপট জর্জির অভিষেক

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল ১৩ হাজারের বেশি ফ্লাইট

ট্রাম্পের নির্দেশে ৫৪০০ কর্মী ছাঁটাই করছে পেন্টাগন

আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে পিটিয়ে জখম

৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে সিদ্ধান্ত কবে, জানাল মন্ত্রণালয়

পরিচয় মিলেছে ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির

ওবায়দুল কাদেরের বাড়ি থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন

ইসরায়েলের সৃষ্টি জাতিসংঘের সিদ্ধান্তেই নেতানিয়াহুর মনে রাখা উচিত