বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০ দেশ যেগুলো

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

Spread the love

বিশ্বের সবচেয়ে শক্তিধর দশটি দেশের তালিকা প্রকাশ করেছে ফোর্বস/ ছবি: সংগৃহীত

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে রাশিয়া ও ১০ম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল।

নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি, আন্তর্জাতিক সম্পর্ক ও সামরিক শক্তিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ফোর্বসের এই তালিকার পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে ও যুক্তরাষ্ট্রের নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের জিডিপি ৩০ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি। দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯ দশমিক ৫৩ ট্রিলিয়ন ডলার। দেশটির জনসংখ্যা ১৪১ কোটি। আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির জিডিপি ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

এদিকে, ৩ দশমিক ৭৩ ট্রিলিয়ন ডলার জিডিপি ও প্রায় সাত কোটি জনসংখ্যার যুক্তরাজ্য রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা জার্মানির জিডিপি ৪ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলার ও জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

অর্থনৈতিক ও সামরিক শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। দেশটির জিডিপি ১ দশমিক ৯৫ ট্রিলিয়ন ডলার ও জনসংখ্যা ৫ দশমিক ১৭ কোটি।

তালিকার সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। তাদের জিডিপি ৩ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলার ও জনসংখ্যা ৬ দশমিক ৬৫ কোটি। জাপান রয়েছে অষ্টম স্থানে। দেশটির জিডিপি ৪ দশমিক ৩৯ ট্রিলিয়ন ডলার, জনসংখ্যা সাড়ে ১২ কোটি।

জিডিপি ১ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার ও ৩ দশমিক ৩৯ কোটি জনসংখ্যা নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এছাড়া তালিকায় ১০ম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল। তাদের জিডিপি ৫৫১ বিলিয়ন ডলার ও জনসংখ্যা প্রায় ৯৪ লাখ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

একুশে বই মেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা

জুলাই আন্দোলনে আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন সিইসি

প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

উত্তরায় চীনা নাগরিককে হত্যার পর বিদেশ পালালেন সহকর্মীরা

তরুণরা রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে: তারেক রহমান

২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, বন্ধই থাকছে ট্রেন চলাচল

নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, সবচেয়ে বেশি বিএনপির.