বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

এ দেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

Spread the love

এ দেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি গ্রহণ করেছে, তারাই বাংলাদেশের নতুন জালেম। এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এ দেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।”

নির্বাচনকে কেন্দ্র করে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের এই লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়। বরং পুরো বাংলাদেশে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য।”

জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “জাতিকে রক্ষার জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হয়, তবে এই জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই মেনে নেবে না।”

তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালন করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

তাহের আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক। গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে এই নির্বাচন একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়। আশা করি, এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না।”

এ সময় নেতারা উপস্থিত জনসাধারণের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের শুল্ক নীতি, বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে

পাকেতার বিরুদ্ধে বেটিংয়ে প্রভাব রাখতে ইচ্ছা করে কার্ড দেখার অভিযোগ গঠন

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মনির গ্রেফতার

ডিজিএফআই’র সাবেক প্রধান সাইফুলের বাসায় দুদকের অভিযান, আড়াই কোটি টাকা জব্দ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেলেন

আবুল হাসানাতসহ পরিবারের ব্যাংক হিসাব জব্দ

টাইমের প্রচ্ছদে ট্রাম্পের প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক, বিতর্কের ঝড়

৫ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ