অভিনেত্রী শবনম ফারিয়া মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে নিজের ভোট এলাকা ঢাকা-৮ নিয়ে ব্যঙ্গাত্মক আক্ষেপ প্রকাশ করেছেন। প্রথমে তিনি মজা করে লিখেছেন: “শান্তিনগরের ২৪/৭ জ্যাম এইটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটাও নিয়ে আমার কোনো কষ্ট নেই।”ব্যঙ্গের আড়ালে অভিনেত্রী এলাকার রাজনৈতিক উত্তাপ ও নির্বাচনী সহিংসতার আশঙ্কা তুলে ধরেছেন। নেটিজেনদের মন্তব্যে দেখা গেছে, কেউ বিষয়টিকে কৌতুকের ছলে দেখলেও বেশিরভাগই ভোটের দিন বাড়তি সতর্কতা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করছেন।
শবনম ফারিয়ার এই পোস্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভোট এলাকা নিয়ে হতাশা ও সচেতনতার বার্তা বহন করছে।



















