রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

‘কিং’ আসছে বছরের বড়দিনে: শাহরুখের প্রত্যাবর্তন, প্রথমবার বড়পর্দায় মেয়ে সুহানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ণ

Spread the love

বলিউডের বাদশাহ শাহরুখ খানের দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘কিং’ দিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশিত সিনেমার নতুন ঝলকের মাধ্যমে জানানো হয়েছে, আগামী বছরের বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত ছবি।

শাহরুখ নিজেই সোশ্যাল মিডিয়ায় ৪৫ সেকেন্ডের টিজার শেয়ার করে ছবিটির মুক্তির দিন ঘোষণা করেছেন। প্রকাশিত ঝলকে দেখা গেছে, তিনি একেবারে ভিন্ন ও বিধ্বংসী অবতারে, তুষারাবৃত পাহাড়ের পটভূমিতে দাঁড়িয়ে রক্তাক্ত মুখ ও তীক্ষ্ণ দৃষ্টিতে উপস্থিত। ভিডিওতে তাকে গর্জন করে বলতে শোনা যায়, “গর্জনের সময় এসে গেছে।” টিজারের স্ক্রিনে ভেসে ওঠা বার্তাটি—“বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে”—সিনেমাটির অ্যাকশন ও থ্রিলারের ইঙ্গিত দেয়।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ‘কিং’ সিনেমায় শাহরুখ আবারও তার পরিচিত ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজে ফিরছেন। বিশেষ করে চোখের ভাষা, শারীরিক ভঙ্গি এবং দৃশ্যায়নের স্টাইল দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা সৃষ্টি করেছে।

সিনেমার বড় আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো বড়পর্দায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই জুটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে, আর শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—টানা তিনটি ব্লকবাস্টার সিনেমার পর প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে শাহরুখ খানের প্রত্যাবর্তন এই সিনেমার মাধ্যমে। দীর্ঘ এই বিরতির পর ভক্তদের আগ্রহ স্বাভাবিকভাবেই তুঙ্গে পৌঁছেছে।

সর্বশেষ - খেলাধুলা