শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

মাহমুদউল্লাহ বিপিএলে দলহীন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৪ ৬:২৩ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই খেলোয়াড় রিটেইন ও চুক্তির মাধ্যমে দল গুছানোর কাজ শুরু করেছে। তবে  কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হতে পারেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

গত বিপিএল আসরে ফরচুন বরিশালের হয়ে খেলে দলের শিরোপা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সাথে একত্রে খেলেছিলেন তিনি। তবে এবারের আসরে তামিম এবং মুশফিককে দলে রাখলেও, মাহমুদউল্লাহকে আর দলে রাখেনি বরিশাল।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মাত্র দুইজন খেলোয়াড়কে রিটেইন করতে পারে। সেই হিসেবে ফরচুন বরিশাল তামিম এবং মুশফিককে রেখে দিয়েছে, এবং সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ডের ডেভিড মালান ও পাকিস্তানের ফাহিম আশরাফকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বরিশাল। তবে, তারা পুরো আসর বরিশালের হয়ে খেলতে পারবেন না। টুর্নামেন্টের শেষের দিকে দলে যোগ দেবেন মালান ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

কোচিং স্টাফেও পরিবর্তন এসেছে বরিশালের। আগের আসরে অভিজ্ঞ কোচ ডেভ হোয়াটমোর দায়িত্বে থাকলেও, এবারে তাকে আর দেখা যাবে না। প্রধান কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল, আর ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।

চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের একাদশ আসর। এর আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফট। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়ের নাম ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে ড্রাফটের জন্য।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

৩ মাসের সন্তানকে চুলায় পুড়িয়ে, মাকে পিটিয়ে হত্যা

অর্ধলক্ষাধিক শিক্ষক পদ শূন্য: সংকটে পাঠদান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা

নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, প্রতীক ফুলকপি

গণঅধিকার পরিষদ নেতা ফারুক আহত, হামলার অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

এ দেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

তবে কি এক হতে যাচ্ছে ৩ দেশ!

ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানে হামলা মোকাবিলায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার

সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিএমপির কাছে হস্তান্তর

ভোটকেন্দ্রে কাবিলার সঙ্গে দেখা পাটোয়ারীর