রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সরকারি হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের বদলি, ২ শর্তে আবেদন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ৫:৪০ পূর্বাহ্ণ

Spread the love

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। এ কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) পর্যন্ত। বদলিপ্রত্যাশী শিক্ষক–কর্মচারীরা এ লিংকে ঢুকে আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবেদনের শর্তে বলা হয়েছে—১. বর্তমান কর্মস্থলে চাকরিকাল ৩ বছর পূর্ণ হতে হবে ও ২. বদলির জন্য উপযুক্ত কারণ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের জন্য ‘সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তা বদলি নীতিমালা-২০২৪’ জারি করা হয়। এই নীতিমালার অনুচ্ছেদ ৪ (খ)–এ বলা আছে, প্রতি এপ্রিল ও অক্টোবর মাসে শিক্ষক-কর্মকর্তারা যুক্তিযুক্ত কারণে যথাযথ কর্তৃপক্ষের কাছে উল্লিখিত শর্তে সরাসরি (অনলাইনে) আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের আবশ্যকতা নেই।

যেভাবে আবেদন করত হবে—

বদলি নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অনলাইনে বদলির আবেদন সংগ্রহ করার জন্য একটি লিংক তৈরি করা হয়েছে। এ লিংকে ঢুকে ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বদলি হতে ইচ্ছুক শিক্ষক-কর্মকর্তাকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় অবশ্যই ফরমটি ভালো করে পড়ে পূরণ করতে হবে।


সর্বশেষ - খেলাধুলা