সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন তালিকায় শীর্ষে প্রফেসর ড. সাইফুল ইসলাম

প্রতিবেদক
..... আকাশ
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ণ

Spread the love



কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. সাইফুল ইসলাম।
শিক্ষাবিদ ও গবেষক
দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজকল্যাণ ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ড. সাইফুল ইসলাম শিক্ষকতা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের Warwick University এবং জার্মানির Ludwig Maximilian University-তে। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ।
ছাত্রজীবন থেকেই নেতৃত্ব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদ সালাম বরকত হল শাখার সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি, সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়ে আলোচনায় আসেন।
রাজনৈতিক অভিজ্ঞতা
ড. সাইফুল ইসলাম বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। দলীয় ও গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়েও সুপরিচিত মুখ। পারিবারিকভাবেও তার শেকড় জাতীয়তাবাদী ধারার সঙ্গে যুক্ত—বাবা ও ভাই দুজনেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
অবদান ও স্বীকৃতি
ড. সাইফুল ইসলাম শুধু রাজনীতিতে নয়, শিক্ষা ও সমাজকর্মেও সমানভাবে অবদান রেখে চলেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে—
• লিভিং লিজেন্ড তারেক রহমান : নেতা ও নেতৃত্ব লুক থ্রু (২০২৪)
• ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন (২০২৪)
• তারেক রহমানের রাজনীতি : গণঅভ্যুত্থানের সাবলিমিট (২০২৫)
স্থানীয় প্রত্যাশা
এলাকাবাসীর প্রত্যাশা, বিএনপির পক্ষ থেকে যদি প্রফেসর ড. সাইফুল ইসলাম ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পান, তবে তিনি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। তার শিক্ষা, গবেষণা ও রাজনৈতিক অভিজ্ঞতা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সাধারণ মানুষের বিশ্বাস।

সর্বশেষ - খেলাধুলা