মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সরকারের ৯ সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

Spread the love

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দেশের সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব সিদ্ধান্তের কথা জানায়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো

  • ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়ানো হবে। অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে।
  • রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত পেট্রল এবং কিছু এলাকায় কোস্টগার্ডের একটি অতিরিক্ত পেট্রল নিয়োজিত থাকবে।
  • পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতিটি ঘটনার ক্ষেত্রে সময়ে সময়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।
  • ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনা হবে যাতে করে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায়।
  • ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোয় কম্বাইন্ড অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হবে।
  • ঢাকা শহরের বাইরে, বিশেষ করে টঙ্গী, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জ এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক টহল বাড়ানো হবে।
  • ৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে ন্যস্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে।
  • থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নেবে।
  • মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্যগুলো প্রচারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেশের ৪২টি জেলার জেলা পরিষদের প্রশাসকদের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ

পালালেন এক ওসি, প্রত্যাহার হলেন আরেক ওসি

বাংলাদেশের বিপক্ষে সূচি প্রকাশ দক্ষিণ আফ্রিকার

https://amarbanglanews24.com/

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সংক্ষিপ্ত বৈঠক বিমানবন্দরে

সাবেক গণপূর্তমন্ত্রীর‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার

বিষাক্ত ঢাকার বাতাস

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা: পাল্টা আঘাতের আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুত ইসরায়েল

আ.লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না: হান্নান মাসউদ

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব