বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আজ রাতে জুলাই অভ্যুত্থানের ছবি-ভিডিও দেখাবে বৈষম্যবিরোধীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ

Spread the love
  • ছাত্রসমাজের উদ্দেশে আজ ভাষণ দেবেন শেখ হাসিনা, জানিয়েছে আওয়ামী লীগ দল
  • প্রতিবাদে জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও, ডকুমেন্টারি দেখাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্ণ হয়েছে আজ।


আজ বুধবার রাতে শেখ হাসিনা দেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন বলে আওয়ামী লীগ দল থেকে প্রচার করা হয়েছে। আর খুনি, ফ্যাসিস্ট ও পলাতক আসামির ভাষণের প্রতিবাদ জানাতে ভাষণ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত ৯টায় (যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

সবার প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, ‘আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন।’

একইসঙ্গে রাত ৯টায় বাংলাদেশের সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ওপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনটি। তারা বলছে, ‘আশা রাখি, জুলাই গণঅভ্যুত্থানপন্থী ছাত্র-জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে।‘


এছাড়া মঙ্গলবার রাতে দেশের সংবাদমাধ্যমগুলোর উদ্দেশেও আরেকটি পোস্ট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে লেখা হয়, ‘যেসব মিডিয়া আগামীকাল (বুধবার) হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদের আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।’


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও শেখ হাসিনার ভাষণের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’

সর্বশেষ - খেলাধুলা