মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

‘তারেক রহমানকে নিয়ে বীরের মতো দেশে ফিরবেন খালেদা জিয়া’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

Spread the love

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষযয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সমগ্র পৃথিবী দেখেছে কাতারের রাষ্ট্রীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন। আর স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এতেই বোঝা যায় কার সম্মান কোথায়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি আয়োজিত সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব বলেন, দীর্ঘ ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনা। তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল শেখ হাসিনা। কিন্তু মহান আল্লাহর রহমতে তারা সেটি পারেনি। তিনি আরও বলেন, আগামীতে তারেক রহমানকে নিয়ে বীরের বেশে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং সেই অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতাকর্মী এবং সমগ্র দেশবাসী।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এম মহিদুল হক লিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এস কে ফারুক প্রমুখ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে: প্রিন্স

উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি কথিত বিএনপি নেতা

এবার দ্বীপ কিনলেন নেইমার 

বাংলাদেশ বাস্তবতা বুঝেছে সাকিব, লিটন, মুশফিকদের সমালোচনা :মাঞ্জেরেকার মন্তব্য

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন: মাহদী আমিন

ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানে হামলা মোকাবিলায় কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নিয়ে যা বললেন প্রেস সচিব

এপেক্স বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ