বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বেক্সিমকো গ্রুপসহ সাত কোম্পানির শেয়ার লেনদেন স্থগিতের অনুরোধ এনবিআরের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (নগদ লিমিটেড) শেয়ার ক্রয়-বিক্রয় স্থগিত করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধক বরাবর এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে এনবিআর।


চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ২২৩ ধারার আলোকে এনবিআর কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তবর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের ক্ষমতা রাখে। চলমান তদন্তে দেখা গেছে, উল্লিখিত কোম্পানিগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগসহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ আছে।

এ বাস্তবতায় জাতীয় স্বার্থে এনবিআর এসব কোম্পানি শেয়ার ক্রয়-বিক্রয় ও দান স্থগিতের অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ - খেলাধুলা