সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইউপি চেয়ারম্যানের নাম নঈম উদ্দিন ওরফে সেন্টু (৫০)। তিনি দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি  আজ সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন।এমন সময় আজ বেলা সাড়ে ১১টার দিকে পেছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে তাঁদের লক্ষ্য করেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সময়  চেয়ারম্যানের লোকজন ইউনিয়ন পরিষদে এসে উত্তেজনা সৃষ্টি করে।যার কারনে পুলিশকে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, চেয়ারম্যানকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে। এতে সাথে সাথে তিনি মারা যান। এমতোবস্থায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

চেয়ারম্যান নঈম উদ্দিন একসময় উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। দীর্ঘদিন তিনি নিরপেক্ষ ছিলেন। রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

বিজিবির কড়া প্রতিবাদে সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ

১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

যৌথবাহিনীর অভিযান: মাদক ব্যবসায়ী আটক ৪

গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত দিল্লি থেকে আর আসবে না

আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডি প্রশ্নের মুখে : তামান্না ভাটিয়া

অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে : ইশরাক হোসেন

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

সচিবালয়ের সামনে থেকে জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার