বুধবার , ২২ মে ২০২৪ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

গরমে কেন মাথাব্যথা হয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ

Spread the love
গরমে কেন মাথাব্যথা হয়

গ্রীষ্মের তাপপ্রবাহ চলছে। এমন চরমভাবাপন্ন আবহাওয়ায় নানা রকম শারীরিক সমস্যা হয়। তেমনই একটি হলো মাথাব্যথা। কিন্তু এ সময় কেন হয় মাথাব্যথা?

পানিশূন্যতা

প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি পান না করলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এ ছাড়া অতিরিক্ত ঘামের কারণে পানিশূন্যতা ও লবণের তারতম্য হয়। এর উপসর্গ হিসেবে মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা, দুর্বল লাগতে পারে।

দীর্ঘক্ষণ সূর্যালোকের সংস্পর্শ

কারও কারও ক্ষেত্রে সরাসরি সূর্যের আলো চোখের ওপর পড়লে মাথাব্যথা শুরু হয়। অতিরিক্ত গরমে মাথার সূক্ষ্ম রক্তনালি প্রসারিত হওয়ায় এ মাথাব্যথা হয়।

বায়ুচাপের পরিবর্তন

অতিরিক্ত গরম আবহাওয়ায় স্বাভাবিক বায়ুচাপ কমে যায়, যা মাথাব্যথার কারণ হতে পারে।

প্রচণ্ড গরমজনিত দুর্বলতা বা হিট এক্সহশন

দীর্ঘক্ষণ প্রচণ্ড গরমে কাজ করায় শরীরের তাপমাত্রা খুব বেশি বেড়ে গেলে অনেক সময় শরীর ঠিকভাবে ঠান্ডা হয় না, যাকে হিট এক্সহশন বলে। এর লক্ষণগুলোর মধ্যে অন্যতম মাথাব্যথা।

মাইগ্রেন

কারও মাইগ্রেনের সমস্যা থাকলে গরমে তাঁকে বাড়তি সাবধানতা অবলম্বন করা আবশ্যক। বাইরে প্রখর রোদে বেশিক্ষণ থাকলেই মাইগ্রেনের ব্যথা শুরু হয়। এ সময় মাথাব্যথার সঙ্গে চোখব্যথা, বমির ভাব হয়ে থাকে।

শারীরিক পরিশ্রম

গরমে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে শরীর দ্রুত পানিশূন্য হয়। এ ছাড়া বেশি ঘাম হওয়ার দরুন এ সময় শরীর দীর্ঘক্ষণ ভেজা থাকে। এতে সর্দিকাশিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত সর্দির কারণে নাক বন্ধ হয়ে সাইনুসাইটিস হয়। ফলে মাথাব্যথা হতে পারে।

ঘুমের অভাব

পর্যাপ্ত ঘুমের অভাব, রাত জাগা কিংবা একটানা দীর্ঘক্ষণ কাজ করলেও অনেক সময় মাথাব্যথা হয়। এমনকি অতিরিক্ত মানসিক চাপ ও টেনশনের কারণেও মাথাব্যথা হতে পারে।

করণীয়

  • পর্যাপ্ত পানি পান করতে হবে, যাতে শরীর পানিশূন্য না হয়। কোমল পানীয় পরিহার করে ডাবের পানি ও লেবু–পানি পান করা যেতে পারে।
  • বাইরে বেশি সময় রোদের সংস্পর্শে থাকা যাবে না। বাইরে বের হওয়ার দরকার হলে রোদচশমা, ছাতা ও সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে।
  • এ সময় অবশ্যই অতিরিক্ত রঙিন ও আঁটসাঁট পোশাক পরিহার করে ঢিলেঢালা, সাদা ও সুতির আরামদায়ক পোশাক পরতে হবে।
  • খাদ্যতালিকায় মৌসুমি ফল, সবজি ও পর্যাপ্ত প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে।
  • হঠাৎ তীব্র ব্যথা হলে অথবা সঙ্গে বমি বা জ্বর হলে, কথা স্পষ্ট না বলতে পারলে, অচেতন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  • ডা. ইসরাত জাবীন, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বাদী চেনেন না আসামিকে, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো অধ্যক্ষকে

২৫২ এসআইকে অব্যাহতি: জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এপেক্স বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

দুবাই বিমানবন্দরের অনন্য রেকর্ড: এক বছরে সাড়ে ৯ কোটি যাত্রীর পদচারণা

নতুন সরকার তাদের পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক নিয়ম: তাজুল ইসলাম

নতুন সরকার তাদের পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক নিয়ম: তাজুল ইসলাম

দারাজ বাংলাদেশে চাকরি, পদ ১০০০, বেতন ১০০০০

1Win официальный сайт букмекера  1Вин ставки на спорт.1371

1Win официальный сайт букмекера 1Вин ставки на спорт.1371

https://amarbanglanews24.com/

গুম কমিশনকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

পাকিস্তানে মিললো স্বর্ণের খনি, মজুত ২৮ লাখ ভরি

চীনে এসসিও সম্মেলন: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন অধ্যায়