Thursday , 12 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

প্রতিবেদক
nrb
February 12, 2026 6:19 am

Spread the love

চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শরীফ হাসান (৫৫)।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

সর্বশেষ - বাংলাদেশ