শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

কিছু আসনে রেজাল্ট শিট পরিবর্তন ও ঘষামাজার অভিযোগ জামায়াতের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে বিলম্ব ও অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।জুবায়ের বলেন, ভোটগণনা বিকেল ৫টার দিকে শুরু হলেও গভীর রাত পর্যন্ত কিছু আসনের ফল ঘোষণা করা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘আমাদের এজেন্টদের পাওয়া শিট অনুযায়ী রাত ৮টা থেকে ৯টার মধ্যেই ফল ঘোষণার কথা ছিল। কিন্তু অস্বাভাবিক বিলম্ব করা হয়েছে।ঢাকা-১৭ আসনসহ কয়েকটি আসনে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর করা শিট পরিবর্তন ও ওভাররাইটিংয়ের অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, ‘প্রথমে যে শিটে স্বাক্ষর দেওয়া হয়েছিল, পরে তা পরিবর্তন করা হয়েছে। কমপক্ষে আটটি শিটে পরিবর্তন হয়েছে। কাটাকাটির আগে যে যোগফল ছিল, পরে ওভাররাইটিংয়ের মাধ্যমে প্রায় ৫ হাজার ভোট কমানো হয়েছে।’

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘ঢাকার প্রায় সব আসনেই আমাদের প্রার্থী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের ফল ঘোষণায় গড়িমশি করা হচ্ছে,’ বলে দাবি করেন তিনি।জুবায়ের আরও বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই কাজগুলো করা হচ্ছে। আমরা কমিশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব, তাঁদের বক্তব্য শুনব। প্রয়োজন হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। ‘জনগণের ভোটাধিকার যদি চক্রান্তের মাধ্যমে ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়, তাহলে আমরা কর্মসূচি নিতে বাধ্য হব,’ বলেন তিনি।

নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়ে প্রশ্ন করা হলে জুবায়ের বলেন, ‘প্রথমে কমিশনের ব্যাখ্যা শোনা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: জয়নুল আবেদীন

অর্ধলক্ষাধিক শিক্ষক পদ শূন্য: সংকটে পাঠদান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা

জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১.২২ শতাংশ

জ্বালানি তেল বিক্রির সব ধরনের বিধিনিষেধ তুলে নিলো সরকার

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, নিহত ১১

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অন্যের বিয়ে ভেঙে মাসে আয় করেন লাখ টাকা

এক ট্রলারে মিললো ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি

এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ