বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বরিশালে সমাবেশ মঞ্চে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানের সমাবেশ মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে তার উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত নির্বাচনী জনসমাবেশের মূল কার্যক্রম। দীর্ঘ ২০ বছর পর বরিশালে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। দলীয় সূত্র জানিয়েছে, এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের সব প্রার্থী উপস্থিত রয়েছেন।

সমাবেশস্থলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ধানের শীষ প্রতীক, বেলুন, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে পুরো বেলস পার্ক মাঠ। চারপাশে স্লোগান, করতালি ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে মাঠ যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। ভোর থেকেই নেতাকর্মীদের মাঠে আসা শুরু হয় এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়তে থাকে।
সমাবেশে নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য, যা আলাদা দৃষ্টি কেড়েছে।

মাঠে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী অধীর আগ্রহে তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। মঞ্চের দিকে তাকিয়ে স্লোগান ও করতালির মাধ্যমে তারা নিজেদের উচ্ছ্বাস ও প্রত্যাশা প্রকাশ করছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা পাওয়ার আশায় পুরো সমাবেশস্থল জুড়ে বিরাজ করছে উত্তেজনা ও উদ্দীপনা

সর্বশেষ - খেলাধুলা