Friday , 27 February 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
nrb
February 27, 2026 5:41 am

Spread the love

বরিশাল–ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসংলগ্ন ঢালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উজিরপুর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই ইসলাম পরিবহনের চালক ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় উভয় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বরিশাল ও উজিরপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বাবুগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় আট ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে বরিশাল–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

বাড়ল ঈদের ছুটি

নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, সবচেয়ে বেশি বিএনপির.

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: ইসি সচিব

নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান.

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন পল কাপুর