শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, একটি কুচক্রী মহল নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির ওপর নানান অপবাদ দিচ্ছে। দলের কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের গ্রেফতার করতে হবে। সবাইকে খুব সাবধান হতে হবে। ইতিহাস ভুলে গেলে হবে না। ২০০৮ এর মতো ভুল করবে না কেউ।

মির্জা আব্বাস বলেন, বিএনপি সমর্থন দিলেও দ্রব্যমূল্য সিন্ডিকেট সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে। ডেভিল ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, মনির হোসেন, লোকমান হোসেন ফকির, আব্দুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

মারা গেছেন বিশ্বখ্যাত দানবীর আধ্যাত্মিক নেতা আগা খান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু বেড়ে ৬১১

গ্রেপ্তারের অনুমতি পুলিশের আরও ৪ কর্মকর্তাকে

দাবানলে পুড়ে যাওয়া অস্কারটি কার?

সেনা কর্মকর্তা তানজিমের প্রধান হত্যাকারী নাছিরসহ গ্রেপ্তার ২

সেনা কর্মকর্তা তানজিমের প্রধান হত্যাকারী নাছিরসহ গ্রেপ্তার ২

গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের দাবিতে শাহবাগ অবরোধ

প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধর বিএনপি নেতার

সিরিয়ার অন্তর্র্বতী প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী নেতা আল-শারা

কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন তালিকায় শীর্ষে প্রফেসর ড. সাইফুল ইসলাম

ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের, আইসিসির সম্ভাব্য ক্ষতি ৬ হাজার কোটি টাকা