বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চিরতরে বন্ধ হচ্ছে ৫৬ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা হল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ণ

Spread the love

চিরতরে বন্ধ হতে যাচ্ছে ৫৬ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা হল। সিনেমা নেই, লোকসানে আর হলটি চালাতে চাচ্ছেন না কর্তৃপক্ষ। অবশেষে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, সর্বশেষ নভেম্বরে হলটিতে মুক্তি পেয়েছিল ‘দরদ’ সিনেমা।

এরপর দুই মাস ধরে হলটি বন্ধ রয়েছে। কোনো সিনেমা মুক্তি পায়নি। যার দরুণ এভাবে হল বন্ধ রেখে স্টাফদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন মধুমিতার কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি জানালেন, আসছে ঈদে সিনেমা চালাবেন এরপর চিরতরে বন্ধ করে দেবেন দেশের ঐতিহ্যবাহী এই হলটি।

বৃহস্পতিবার দুপুরে কালের কণ্ঠকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক এই সভাপতি বলেন, ‘দুই মাস ধরে হল বন্ধ রয়েছে। আর কোনোভাবে ত চালানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। অন্তর্বর্তী সরকারও তো কিছু করছেন না। মাসের পর মাস লোকসান দিয়ে চালাচ্ছি।

এভাবে তো চলতে পারে না। যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি। ৫৬ বছর ধরে সিনেমা চালাচ্ছি কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। বন্ধ করেই দিতে হচ্ছে। রোজার ঈদে সিনেমা চালাব, কোরবানি ঈদেও চালাতে পারি এরপর একেবারে বন্ধ করে দিব।

তিনি আরো বলেন, ‘উৎসব ছাড়া তো সিনেমা চলে না, দর্শক আসে না। দেশি-বিদেশি কোনো সিনেমাই চলছে না। শুধু সিংগেল স্ক্রিনই নয়, মাল্টিপ্লেক্সেরও তো একই অবস্থা এখন। তাদেরও তো এখন কোনো সিনেমা সেভাবে চলছে না।’

বন্ধ করে দেবার পর পরিকল্পনা কি, এমন প্রশ্নে মধুমিতার এই কর্ণধার বলেন, ‘এটা ভেঙ্গে এখানে কমার্শিয়াল বিল্ডিং করা হতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে আমার তো ইচ্ছে আছে এখানে মাল্টিপ্লেক্স করার।’  

ঢাকার অন্যতম প্রাচীন সিনেমাহল মধুমিতা। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর হলটি উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ভারত ছাড়ছেন শেখ হাসিনা 

সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ আউটসোর্সিং কর্মীরা

নিষ্পত্তি হতে পারে আবরার হত্যা মামলা

১৫ শতাংশ বাড়ছে ভ্যাট নতুন বছরে বাড়বে সংসার খরচ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন আসিফ নজরুল

‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে: প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মোটরসাইকেল শোডাউন ‘সন্তোষজনক ব্যাখ্যা না দিলে বিএনপি নেতা শামীমের শাস্তি’

প্রকাশ পেয়েছে সেলিম রেজার “তোরে এক দেখাতে মনে ধরেছে”

নির্বাচনের অপেক্ষায় সচিবালয়: রুটিন কাজেই সময় কাটছে কর্মকর্তা-কর্মচারীদের