সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নিষ্পত্তি হতে পারে আবরার হত্যা মামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ডাদেশের ওপর ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল হাইকোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টের অবকাশ শেষে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষ বলছে, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে এ মামলার নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হবে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। 

মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের  পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

বিচার শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন। আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। সে অনুসারে মামলার যাবতীয় কার্যক্রম (ডেথ রেফারেন্স) ২০২২ সালের ৬ জানুয়ারি পাঠানো হয়। পাশাপাশি কারাবান্দি আসামিরা আপিল করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে এ মামলার বিষয়ে উদ্যোগ নেবেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত
https://amarbanglanews24.com/

যথেষ্ট হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চলবে: নেতানিয়াহু

বিরোধ চাই না, দ্রুত সংস্কার করে নির্বাচন দিন: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রথম বর্ষের ক্লাস শুরুর প্রত্যাশা জবির

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ শুরু: প্রধান অতিথি তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

এই অঞ্চলের মার্কিন ঘাঁটিতে আমাদের সহজ অ্যাক্সেস আছে: ইরান সেনাবাহিনী

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ১৭ এপ্রিল

তেহরানের প্রাণকেন্দ্রে আবারো ইসরায়েলি বিমান হামলা