মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

গবাদিপশু আমদানি নিষিদ্ধ করল চীন, তালিকায় রয়েছে বাংলাদেশ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ

Spread the love

আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে গবাদিপশু আমদানি নিষিদ্ধ করেছে চীন। মূলত গবাদি পশুর পক্স ও পা-মুখের রোগের প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে গবাদিপশু ও অন্যান্য পশুপাখির রোগের প্রাদুর্ভাবের বিষয়ে তথ্য প্রকাশ করে। এরপর গত ২১ জানুয়ারি চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস একাধিক বিবৃতি জারি করে নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানায়।

রয়টার্সের খবরে বলা হয়, বিশ্বের বৃহত্তম মাংস আমদানিকারক দেশ চীনের এই নিষেধাজ্ঞায় ঘানা, সোমালিয়া, কাতার, কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, তানজানিয়া, মিসর, বুলগেরিয়া, পূর্ব তিমুর এবং ইরিত্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস বলছে, গবাদিপশু ও অন্যান্য পশুপাখির মাঝে পক্স ও পা-মুখের রোগ ছড়িয়ে পড়ায় আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভেড়া, ছাগল, হাঁস-মুরগি ও অন্যান্য পশুর আমদানি নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত এবং অপ্রক্রিয়াজাত পশুপণ্যও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

চীনা কর্তৃপক্ষ বলেছে, ভেড়া ও ছাগলের পক্সের প্রাদুর্ভাবের কারণে ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল এবং বাংলাদেশ থেকেও ভেড়া, ছাগল এবং অন্যান্য পশুপণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

পা ও মুখের রোগের প্রাদুর্ভাবের কারণে জার্মানি থেকেও শূকর ও শূকরের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৫ শিক্ষার্থী আহত

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

ইরান আর আগের ইরান নেই: নেতানিয়াহু

গোয়েন্দা সংস্থার নামে বিদায়ি উপদেষ্টাদের ফোনে হুমকি

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব

https://amarbanglanews24.com/

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সংক্ষিপ্ত বৈঠক বিমানবন্দরে

বাংলাদেশের নতুন আতঙ্কের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে: প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ