মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও হলেন বুমরাহ

প্রতিবেদক
..... আকাশ
জানুয়ারি ২৮, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

Spread the love

আগেরদিনই আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। এবার জিতলেন আরও বড় পুরস্কার। আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের (সব ফরম্যাট মিলিয়ে) পুরস্কার জিতলেন তিনি। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সফল পারফরম্যান্সের জন্য জোড়া স্বীকৃতি পেলেন বুমরাহ।

বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরাহ’র সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড, ইংল্যান্ডের ব্যাটার জো রুট এবং হ্যারি ব্রুক। অর্থাৎ তিন ব্যাটারের সঙ্গে লড়াইয়ে জয় হল ভারতী পেস বোলারের।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন বুমরাহ। তার আগে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন এই পুরস্কার জয় করেছিলেন। কোহলি এ পুরস্কার জয় করেন দু’বার।

৩১ বছর বয়সী জসপ্রিত বুমরাহ ২০২৪ সালে ভারতের হয়ে সব মিলিয়ে ২১টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন মোট ৮৬টি। শুধু ১৩টি টেস্টেই তার উইকেট সংখ্যা ৭১টি। লাল বলের ক্রিকেটে ২০২৪ সালে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।

পাশাপাশি ভারতের হয়ে আটটি টি-টোয়েন্টি ম্যাচে নেন ১৫ উইকেট। গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও বোলার বুমরাহর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তবে কোনো ওয়ানডে খেলা হয়নি তার।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ফের তিতুমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চীনে এসসিও সম্মেলন: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন অধ্যায়

বাংলাদেশের নতুন আতঙ্কের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস

নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

https://amarbanglanews24.com/

দেশের টাকা পাচার করে দেউলিয়া করে দিয়েছে শেখ হাসিনা : চরমোনাই পীর

৫০ হাজারের বেশি ভোটে হেরেছেন জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে আরোহীরা নিহত

কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর;

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

এবার দূরত্বে থেকেও খেতে পারেন সত্যিকারের চুমু! আশ্চর্য যে যন্ত্র আবিষ্কার বিজ্ঞানীদের