সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৪ ৮:৫০ পূর্বাহ্ণ

Spread the love

এবারের আসরে অংশ নেবে সাতটি দল। নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এর মাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। আর পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। 

বিপিএলের আসন্ন আসরের জন্য আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করেছিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এ’ শ্রেণির দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ। সবমিলিয়ে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

এছাড়া ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের ৫ ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। দেশি খেলোয়াড়দের মতো পারিশ্রমিক কমেছে তাদেরও। ‘এ’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৮০ হাজার ডলার থেকে কমে হয়েছে ৭০ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরির ৬০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার।

এছাড়া ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার ডলার থেকে ৩০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ডলার থেকে কমে ২৫ হাজার ডলার ও ‘ই’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ হাজার ডলার থেকে কমিয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।

ড্রাফটের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ৩৮, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ ও  ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ ক্রিকেটার আছেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ও সীমিত এমএফএস সেবা

এ দেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

ছেলেকে আটকের জন্য বাড়িতে পুলিশ, ভয়ে প্রাণ গেলো বাবার

ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার

বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়: প্রধানমন্ত্রী

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন, ৬ জন খালাস

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা

বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

বেতন না দেওয়ায় দোকান মালিককে খুন, রিমান্ডে ৫ বাংলাদেশি

কক্সবাজারে সমুদ্র সৈকতে নারীদের হেনস্তায় অভিযুক্ত ফারুকুল ইসলাম গ্রেফতার