বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

আবহাওয়াবিজ্ঞানে‘নোবেল’খ্যাতআইএমওপুরস্কারপেলেনচীনাবিজ্ঞানীসুচিয়ানমিন

প্রতিবেদক
..... আকাশ
জুন ২৫, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

আন্তর্জাতিক আবহাওয়া বিজ্ঞান সংস্থার (আইএমও) সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার লাভ করেছেন চীনের খ্যাতিমান আবহাওয়াবিজ্ঞানী ও স্যাটেলাইট আবহাওয়া বিশেষজ্ঞ সু চিয়ানমিন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ৭০তম আইএমও পুরস্কারে ভূষিত করা হয়।

চীনের প্রকৌশল একাডেমির সদস্য এবং চীনের আবহাওয়া প্রশাসনের (সিএমএ) শীর্ষস্থানীয় বিজ্ঞানী সু চিয়ানমিনকে তার স্যাটেলাইটভিত্তিক আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস প্রযুক্তিতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব সেলেস্তে সাউলো সু চিয়ানমিনের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন। তিনি বলেন, স্যাটেলাইট আবহাওয়াবিজ্ঞানের উন্নয়ন এবং স্যাটেলাইট তথ্যকে আরও নির্ভরযোগ্য, ব্যবহারযোগ্য ও কার্যকর করে তোলার ক্ষেত্রে শুর অবদান অনন্য।

সাউলো উল্লেখ করেন, সু চিয়ানমিনের নেতৃত্বে চীনের ফেংইউন (এফওয়াই) আবহাওয়া উপগ্রহগুলোর ব্যবহার ক্রমাগত বিস্তৃত হয়েছে এবং সেগুলোর পরিচালন ব্যবস্থা আরও উন্নত হয়েছে। এর ফলে বৈশ্বিক আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস এবং বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, পশ্চিম এশিয়া, পূর্ব আফ্রিকা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ফেংইউন উপগ্রহের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তরুণ বিজ্ঞানী ও গবেষকদের প্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণায় তার নিষ্ঠা, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও আত্মনিবেদিত কর্মপ্রচেষ্টারও উচ্চ প্রশংসা করেন ডব্লিউএমও মহাসচিব।

প্রতি বছর একজন বিজ্ঞানীকে দেওয়া হয় আইএমও পুরস্কার। আবহাওয়াবিজ্ঞান, জলবিজ্ঞান এবং ভূ-পদার্থবিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। আন্তর্জাতিক আবহাওয়া সম্প্রদায়ে এটি সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত এবং একে প্রায়ই ‘আবহাওয়াবিজ্ঞানের নোবেল পুরস্কার’ বলা হয়।

চীনের আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী,সু চিয়ানমিন চীনের ফেংইউন আবহাওয়া উপগ্রহ কর্মসূচির অন্যতম প্রতিষ্ঠাতা ও পথিকৃৎ। তিনি উপগ্রহ সিরিজের উন্নয়ন কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এফওয়াই-১ মেরুকক্ষীয় ও এফওয়াই-২ ভূস্থির আবহাওয়া উপগ্রহের গবেষণা, উন্নয়ন ও উৎক্ষেপণ কার্যক্রমে নেতৃত্ব দেন। এর মাধ্যমে মহাকাশভিত্তিক আবহাওয়া পর্যবেক্ষণে চীন ঐতিহাসিক সাফল্য অর্জন করে।

সু চিয়ানমিন এই মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত চতুর্থ চীনা বিজ্ঞানী। এর আগে ইয়ে তুচেং, ছিন তাহে এবং চেং ছিংছেং এই সম্মানে ভূষিত হয়েছিলেন।

সিএমজি বাংলা

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত