বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

নেপাল থেকে নয়টি পদক জয় করলো বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ স্কোয়াশ দল নেপাল থেকে নয়টি পদক নিয়ে দেশে ফিরেছে, যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন খেলোয়াড় ও কর্মকর্তারা। সাক্ষাতকালে উপদেষ্টা খেলোয়াড়দের আরও ভালো খেলার জন্য উৎসাহিত করেন।

বাংলাদেশের পুরুষ ও মহিলা স্কোয়াশ দলের সদস্যরা রৌপ্য পদকসহ মোট নয়টি পদক অর্জন করেছে। পুরুষ বিভাগে সেনাবাহিনীর শাহাদাৎ আপন, কামরুল, বিকেএসপির আমীরুল ও সাইমুন, এবং ভাষানটেক কলেজের সৈকত রৌপ্য পদক অর্জন করেছেন। মহিলাদের মধ্যে মারজান, চাঁদনী ও নাবিলা বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা স্কোয়াশ দল হিসেবে রৌপ্য পদক জিতেছে।

কর্মকর্তারা জানান, গত চার বছরে স্কোয়াশে অব্যাহত উন্নতি ও প্রচার দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে স্কোয়াশের মান উন্নয়নে আশাবাদী।

সর্বশেষ - খেলাধুলা