শনিবার , ২০ জুন ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চীনে গভীর উপস্থিতি: বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এখন “চীনা উদ্ভাবনের”অংশীদার হতে প্রতিযোগিতা করছে

প্রতিবেদক
..... আকাশ
জুন ২০, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
চীনে গভীর উপস্থিতি: বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এখন “চীনা উদ্ভাবনের”অংশীদার হতে প্রতিযোগিতা করছে

Spread the love

জুন ২০: গত কয়েকদিন ধরে বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানিগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা চীনের ছিংতাও শহরে ভিড় জমাচ্ছেন। তিন শতাধিক বিদেশি প্রতিষ্ঠানের আমন্ত্রিত প্রতিনিধি সপ্তম ‘বহুজাতিক কোম্পানির প্রধানদের ছিংতাও শীর্ষ সম্মেলন’-এ অংশ নিয়েছেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো—“পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সাথে হাত মিলিয়ে: নতুনের অভিমুখে, ভবিষ্যতের পানে”। এই প্রতিপাদ্যের আওতায় তাঁরা চীনের বাজারে নতুন সুযোগগুলো লুফে নিতে সচেষ্ট হচ্ছেন। সম্মেলনস্থলে তাঁদের মুখে সবচেয়ে বেশি যে শব্দটি শোনা গেছে, তা হলো—’যৌথ সৃষ্টি’। এই শব্দটি মূলত চীনের সাথে বহুজাতিক কোম্পানিগুলোর সম্পর্কের এক গভীর ও ঐতিহাসিক পরিবর্তনকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।

আলস্টম ফ্রান্সের চীন অঞ্চলের প্রেসিডেন্ট গেং মিং বলেন: “এখন বিষয়টি আর এমন সাধারণ নেই যে, আমরা শুধু বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসব, তা চীনের উপযোগী করে হজম করব এবং এখানে তার প্রয়োগ করব। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের আরও বেশি করে চীনের স্থানীয় অংশীদারদের সাথে যৌথভাবে নতুন প্রযুক্তি উদ্ভাবন করা প্রয়োজন। আমরা চাই এই উদ্ভাবনের সুফল যেমন চীনে থাকবে, ঠিক তেমনি এই উদ্ভাবনকে কাজে লাগিয়ে আমরা আন্তর্জাতিক বাজারেও একসাথে পা বাড়াব।”

হার্বালাইফ আমেরিকার চীন অঞ্চলের পাবলিক অ্যাফেয়ার্সের সিনিয়র ডিরেক্টর ইয়াং ল্যান তাঁর বক্তব্যে বলেন: “আমরা যখন প্রথম প্রথম চীনে এসেছিলাম, তখন আমাদের মূল লক্ষ্য ছিল একটি বিশাল বাজার খুঁজে পাওয়া। আমরা চীনের অফুরন্ত উন্নয়ন সম্ভাবনাকে প্রত্যক্ষ করেছি। আর এই দীর্ঘ উন্নয়ন যাত্রায় আমরা দেখেছি যে, চীনের শিল্প ইকোসিস্টেম দিন দিন কতটা পরিপক্ব ও শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে আমরা চীনে যে সমস্ত পণ্য গবেষণা ও উন্নয়ন করছি, সেগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের অন্যান্য বাজারেও রপ্তানি করা হচ্ছে। আমরা চীনের বাজার নিয়ে অত্যন্ত আশাবাদী এবং চীনকে আমাদের বিশ্বব্যাপী উদ্ভাবনের মূল উৎস হিসেবে বিবেচনা করছি।”

(শুয়েই/তৌহিদ/তুহিনা)

সর্বশেষ - খেলাধুলা