জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: তুমুল জনপ্রিয় চীনা চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’ দেশটির বক্স অফিসে নতুন সাফল্যের নজির গড়েছে। টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম মায়োনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এ সিনেমার আয় ছাড়ালো ১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান।
গেল ৩০ এপ্রিল মুক্তি পাওয়া স্বল্প বাজেটের এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে চীনের চাওশান উপভাষায়। তুলনামূলক অপরিচিত অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হলেও দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে দ্রুত সফলতা পেয়েছে।
এ বছরে চীনের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে ডিয়ার ইউ। সমালোচক ও সাধারণ দর্শকের প্রশংসা এ সিনেমার বাণিজ্যিক সাফল্যকে আরও ত্বরান্বিত করেছে।
লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া















