শনিবার , ২০ জুন ২০২৬ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সুইজারল্যান্ডে যাচ্ছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরায় শুরু হতে পারে

প্রতিবেদক
..... আকাশ
জুন ২০, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ

Spread the love

জুন ২০: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত উইটকভ সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন, যেখানে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় গতকাল (শুক্রবার) একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আলোচনাটি শুক্রবার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে তা স্থগিত করা হয়। আলোচনার জন্য নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়েছে কি না, বা অন্য কোনো মার্কিন কর্মকর্তাও সুইজারল্যান্ড গিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন এবং তিনিও এই আলোচনায় অংশ নেবেন।

হোয়াইট হাউস এখনও প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করেনি।

(তুহিনা/তৌহিদ)

সর্বশেষ - খেলাধুলা