বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সি চিন পিংকে ‘মহান নেতা’ বললেন ট্রাম্প

প্রতিবেদক
..... আকাশ
মে ১৪, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

Spread the love

মে ১৪, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে একটি ‘বড় ধরনের আলোচনার’ বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে ট্রাম্প বলেন, অনেকে বলছেন এটি সম্ভবত এ যাবৎকালের সবচেয়ে বড় সম্মেলন।

দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা টেনে তিনি আরও বলেন, যখনই কোনো সমস্যা দেখা দিয়েছে, আমরা তা মিলেমিশে সমাধান করেছি। আমরা একসাথে একটি চমৎকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে থাকা ডোনাল্ড ট্রাম্প বারবার প্রেসিডেন্ট সি চিন পিংকে একজন ‘মহান নেতা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের এবং চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের চেয়ে আরও অনেক বেশি উন্নত হতে যাচ্ছে।’

ট্রাম্পের সঙ্গে আসা উচ্চপর্যায়ের মার্কিন ব্যবসায়িক প্রতিনিধি দলের উপস্থিতিকে তিনি চীন এবং এর নেতার প্রতি ‘শ্রদ্ধার নিদর্শন’ হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প জানান, এই ব্যবসায়ীরা চীনের সাথে বাণিজ্য ও ব্যবসা চালিয়ে যাওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহী।

তথ্য ও ছবি: সিএমজি

সর্বশেষ - খেলাধুলা