Saturday , 7 March 2026 |
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি কথিত বিএনপি নেতা

প্রতিবেদক
nrb
March 7, 2026 4:56 am

Spread the love

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ-এর নিলামে দানের একটি গরু কিনেও প্রায় এক বছর ধরে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে মো. জীবন মিয়া (২৮) নামে এক কথিত বিএনপি নেতার বিরুদ্ধে। সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও তিনি অভিযুক্ত হয়েছেন।মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু কেনেন। নিয়ম অনুযায়ী নিলামের সঙ্গে সঙ্গেই মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি তা করেননি। দীর্ঘ প্রায় এক বছর পার হলেও এখনো সেই টাকা পরিশোধ করা হয়নি।পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, গরুর মূল্য আদায়ের জন্য জীবন মিয়াকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো অর্থ পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিষয়টি তার জানা ছিল না। নিলামের গরু কীভাবে বাকিতে বিক্রি হলো তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জীবন মিয়া নিজেকে পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করলেও স্থানীয় বিএনপি নেতারা তা অস্বীকার করেছেন। পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, ওই ওয়ার্ডে বিএনপির কোনো কমিটি নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে পাগলা মসজিদে নিলাম কার্যক্রম চলাকালে জীবন মিয়ার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে চ্যানেল টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভি-র জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু আহত হন।

এ ঘটনায় আহত পিংকু বাদী হয়ে জীবন মিয়াকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।

স্থানীয়দের দাবি, পাগলা মসজিদের নিলাম কার্যক্রমকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

গান শোনাবেন বুবলী

নিউমুরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব না: নৌ উপদেষ্টা

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা: পাল্টা আঘাতের আশঙ্কায় সর্বোচ্চ প্রস্তুত ইসরায়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি কথিত বিএনপি নেতা

আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন: নাহিদ ইসলাম

মির্জা আব্বাস দেশের ‘এক নম্বর ক্রিমিনাল’: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না