শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

মার্চের প্রথম ৩ দিনে রেমিট্যান্স ৫৭ কোটি ডলার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ণ

Spread the love

মার্চ মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৫৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৯ কোটি ১৭ লাখ ডলার।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ে এসেছিল ২৮ কোটি ৬০ লাখ ডলার। যা বছর ব্যবধানে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৩০২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৬০ শতাংশ।

গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সর্বশেষ - খেলাধুলা