মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

সৌদিতে বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটিতে থাকা বাংলাদেশের দূতাবাস। 

সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ থেকে জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দি‌য়ে বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

যে কোনো জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন নম্বর ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) ও ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনসুলার সেবা) এ যোগাযোগ করতে বলা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নির্বাহী ম্যাজিস্ট্রেট  তাপসী সাময়িক বরখাস্ত

পাচারের  অর্থ ফিরে পেতে দুদকের ৭১টি চিঠি

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর শিশু ছেলেরও  মৃত্যু

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে : মির্জা ফখরুল

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ ছাত্রদলের

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

যুক্তরাষ্ট্রের ময়দানে জেমসের সঙ্গে এক মঞ্চে শিলা টুনু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক।

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পাচ্ছে সেনাবাহিনী, জানালেন উপাচার্য