শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

বিপুল ভোটে জয়ী আমির খসরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ১ লাখ ১৫ হাজার ২১ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে সারা দেশে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৩৩ জন, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ৯৪২ জন এবং হিজড়া ভোটার ছিলেন ৩ জন।

দিনের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

সারা দেশে মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

গবাদিপশু আমদানি নিষিদ্ধ করল চীন, তালিকায় রয়েছে বাংলাদেশ

ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের

সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যেই গ্রহণ, না হলে অকেজো ১৩৩ অধ্যাদেশ: আসিফ নজরুল

পাকিস্তানে সেনা বাহিনীর অভিযানে ৭ জঙ্গি নিহত

মালয়েশিয়ায় প্রকাশ্যে বক্তব্য দিতে জাকির নায়েকের বাধা নেই

আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারবে না, জানালেন প্রেস সচিব

বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ নিতে আগ্রহী চীন

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

তসলিমার ‘চুম্বন’ বিক্রি, জয় বাংলা স্লোগান: স্টল সাময়িক বন্ধ