রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করানোর অভিযোগে এক শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সোনাগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে সোনাগাজীর চরদরবেশ এলাকায় ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা চলাকালে আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কের পাশে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেয়। অভিযোগ রয়েছে, এ সময় মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে উৎসাহ দেন। পাশাপাশি প্রার্থী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে উৎসাহ প্রকাশ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া জানান, তদন্তে শিক্ষার্থীদের ব্যবহার করে বিএনপির নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আওতায় শিক্ষক মোশাররফ হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা