বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

এক বছর পর চালু, ১৪ দিন পর ফের বন্ধ যমুনা সার কারখানা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

Spread the love

দীর্ঘ এক বছর পর চালুর ১৪ দিন পর যান্ত্রিক ত্রুটির কারণে ফের জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, দেশের বৃহৎ দৈনিক ১৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গ্যাসে সংকটের দায় দিয়ে ৬০ ভাগ উৎপাদন শুরু হলেও ১৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ বন্ধ করা হয়েছে।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহাম্মদ মোসলেহ উদ্দীন জানান, অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যে কোন সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো।

সর্বশেষ - খেলাধুলা