সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের দাবিতে শাহবাগ অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

Spread the love

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন আন্দোলনে আহতরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে বাংলামোটর অভিমুখী লেন অবরোধ করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, আজ সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান নেন আহতরা। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ বলেন, বেশ কিছু দাবি নিয়ে তারা বিএসএমএমইউর সামনে সড়কে অবস্থান করছে। তবে মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে।

তাদের দাবির মধ্যে আছে— আহতদের দুইটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শান্তির বিধান থাকতে হবে।

এ ছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও রয়েছে তাদের।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জিয়া সাইবার ফোর্স ধানমন্ডি শাখার সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Raja Luck 777 for India Bonus features and rewards for casino players.3198

Raja Luck 777 for India Bonus features and rewards for casino players.3198

৩০ বছরে পা দিয়ে মধুমিতা বললেন, বয়সটার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি আগেই।’

প্রকৃত মালিক বাদ দিয়ে অন্যের নাম বসিয়ে তৈরি করেন দলিল

играть в онлайн Pinco Casino – официальный сайт.3281

играть в онлайн Pinco Casino – официальный сайт.3281

সালমান, মৌসুমীসহ অনেক বড় তারকার শুরু সোহানের হাত ধরে

গাজাজুড়ে ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৫০ ফিলিস্তিনি

 তীব্র যানজট ,৬ ঘণ্টা ধরে শাহবাগে চলছে অবরোধ

আগের সরকারের অসমাপ্ত প্রকল্প ফের শুরু করতে ডিসিদের নির্দেশ