রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৯:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

বলিউড সেনসেশন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি তার ‘স্ত্রী ২’ সিনেমা মুক্তি পেয়েছে, যা রেকর্ড ব্রেকিং সাফল্য পেয়েছে। তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমাও এটি। এর মধ্যেই শ্রদ্ধাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ধুমে নাম লেখাচ্ছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ নায়িকা। খবর: বলিউড হাঙ্গামা

রণবীর কাপুর ‘ধুম ৪’-এর জন্য এরই মধ্যে নাম লিখিয়েছেন। জন আব্রাহাম, আমির খান, হৃতিক রোশনের পর তাকে দেখা যাবে চোরের চরিত্রে। তার বিপরীতেই অভিনয়ের বিষয় প্রকাশ করে একাধিক গণমাধ্যম; কিন্তু না, এ সিনেমায় অভিনয় করছেন না শ্রদ্ধা। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, ‘আমি অফিসিয়ালি কোনো সিনেমায় সাইন করিনি। কিন্তু আমি জানি না এ গুজবগুলো কোথা থেকে এসেছে! আমি তা জানি না। যে কোনো কাজে যুক্ত হওয়া আমার জন্য অবশ্যই আনন্দের। তবে মিথ্যা কোনো বিষয়ে গুজব ছড়ালে আমি ব্যথিত হই। সবশেষ একটি বিষয় পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে ‘ধুম ৪’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কারও কোনো কথাই হয়নি। তাই পুরো ঘটনাটি মিথ্যা।’

সাক্ষাৎকারে শ্রদ্ধা নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার কথাও জানান। তার ভাষ্য, ‘আমার যাকে পছন্দ, তার সঙ্গে এরই মধ্যে অনেক সুন্দর মুহূর্ত ভাগ করা হয়েছে। আমরা একে অন্যের খুব ভালো বন্ধু। তাই এবার সাংসারিক জীবন শুরু করতে চাই।’

এরপর তিনি আরও জড়িয়েছেন, যার সঙ্গে তার সম্পর্ক, তাকে নিয়ে পরিবারের সঙ্গে কথাও বলেছেন শ্রদ্ধা। এমনকি পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। একসঙ্গে পরিবারের সবার সঙ্গে খাওয়া-দাওয়াও করেছেন তারা, কাজেই এরপর বিয়ের পথেই হাঁটবেন সে কথা নিশ্চিত করেছেন তিনি।

আগস্টের ১৫ তারিখ মুক্তি পায় শ্রদ্ধার সিনেমা ‘স্ত্রী ২’। এ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। দুজনের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘স্ত্রী ২’। এটি নির্মাণ করেছেন অমর কৌশিক।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: কারামুক্ত হলেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ তিনজন

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে মন্দিরে ভারতীয়দের ভিড়

শিক্ষককে হেনস্তা জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন ড. ইউনূস

Valuable discounts and premier gaming at casino kingdom casino – a winning combination

Valuable discounts and premier gaming at casino kingdom casino – a winning combination

মঙ্গলবার সকালে জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি। ছবি: আজকের পত্রিকা

দ্বিকক্ষ সংসদ ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজনসহ ৬২টি প্রস্তাব দিল বিএনপি

1win  регистрация в букмекерской конторе 1вин.442 (2)

1win регистрация в букмекерской конторе 1вин.442 (2)

আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে পিটিয়ে জখম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান, পেছনে ইন্ধন থাকলে কঠোর হাতে দমন