বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

প্রথম দূর-সমুদ্র মিশনে একসঙ্গে ৯টি উপগ্রহ উৎক্ষেপণ করল চীন

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ২৩, ২০২৬ ৯:১৮ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই ২৩, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ প্রযুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল চীন। দেশের পূর্ব উপকূল থেকে অনেক দূরে, পূর্ব চীন সাগরের জলসীমা থেকে প্রথমবারের মতো দূর-সমুদ্র  উৎক্ষেপণ মিশন সফলভাবে সম্পন্ন করেছে গ্র্যাভিটি-১ রকেট। এই অভিযানে একসঙ্গে কক্ষপথে পাঠানো হয়েছে ৯টি উপগ্রহ

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে শাংহাইয়ের পূর্ব দিকের সমুদ্র এলাকা থেকে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এটি ছিল গ্র্যাভিটি-১ রকেটের প্রথম দূর-সমুদ্র উৎক্ষেপণ এবং একই সঙ্গে চীনের ইয়াংজি নদীর বদ্বীপ অঞ্চলের পূর্ব চীন সাগরে কোনো বেসরকারি বাণিজ্যিক রকেটের প্রথম সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ।

এই মিশনে উৎক্ষেপণ করা হয়েছে ছয়টি তোংপো উপগ্রহ, সিকুয়াং-২ ০১, থিয়ানই-৪৯ এবং চিতিংসিয়াং-৩ । 

তোংপো উপগ্রহগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দিন-রাত কিংবা যেকোনো আবহাওয়ায় পৃথিবীর ছবি ও তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। দুর্যোগ পর্যবেক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে এসব উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে সিকুয়াং-২ ০১ এবং থিয়ানই-৪৯ উপগ্রহ ব্যবহার করা হবে খনিজ সম্পদ অনুসন্ধান, কৃষি ও বন ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং নগর পরিকল্পনার মতো বিভিন্ন ক্ষেত্রে। আর চিতিংসিয়াং-৩ উপগ্রহের মাধ্যমে নতুন ধরনের অতিপাতলা উপগ্রহ নকশা এবং মহাকাশে এর অবস্থান নিয়ন্ত্রণ প্রযুক্তির পরীক্ষা চালানো হবে। 

গ্র্যাভিটি-১ রকেটের এটি ছিল তৃতীয় উড্ডয়ন মিশন। এর আগের দুটি উৎক্ষেপণও সফলভাবে সম্পন্ন হয়েছিল।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিসিটিভি।

সর্বশেষ - খেলাধুলা