রবিবার , ১৯ জুলাই ২০২৬ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে পিছিয়ে থাকবে না কোন দেশ: ওয়াং ই

প্রতিবেদক
..... আকাশ
জুলাই ১৯, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই ১৯, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই উন্নয়নে কোন দেশের পিছিয়ে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার শাংহাইয়ে লেসোথোর পররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী লিম্ফো তাউয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।  ওয়াং ই বলেন, এআই উন্নয়নে কোন দেশকে পিছিয়ে রাখা যাবে না।

ওয়াং ই জানান, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নিতে এবং লেসোথো সরকারের পক্ষে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা-ডব্লিউএআইসিও প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করতে চীনে এসেছেন লিম্ফো তাউ।

ডব্লিউএআইসিও প্রতিষ্ঠার উদ্যোগের লক্ষ্য হল বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি, এআইয়ের ইতিবাচক বিকাশে সহায়তা এবং মানবজাতির কল্যাণ নিশ্চিত করা।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেসোথোতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও ব্যবসা শুরুর বিষয়ে উৎসাহ দেবে চীন। পাশাপাশি লেসোথোর বৈশিষ্ট্যপূর্ণ আরও পণ্য চীনের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও বাড়ানো ক্ষেত্র ও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশা করেন।

লিম্ফো তাউ বলেন, ডব্লিউএআইসিওর প্রতিষ্ঠাতা সদস্য হতে পেরে লেসোথো সম্মানিত। সংগঠনটির নির্মাণে সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর অভিন্ন অধিকার ও স্বার্থ রক্ষায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

লুৎফর/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে পিছিয়ে থাকবে না কোন দেশ: ওয়াং

সর্বশেষ - খেলাধুলা